মৃদুল বায়ে বকুল ছায়ে
গোপন পায়ে কে ঐ আসে,
আকাশ-ছাওয়া চোখের চাওয়াউতল হাওয়া কেশের বাসে।।
উষার রাগে সাঁঝের ফাগে
যুগল তাহার কপোল রাঙে,
কমল দুলে সূরয্ শশী
নিশীথ-চুলে আঁধার-রাশে।।চরণ-ছোঁয়ায় পাতার ঠোঁটে
মুকুল কাঁপে কুসুম ফোটে,
আঁখির পলক- পতন-ছাঁদে
নিশীথ কাঁদে দিবস হাসে।।গ্রহের মালা অলখ-খোঁপায়,
কপোল শোভে তারার টোপায়,
কুসুম-কাঁটায় আঁচল-বাধে
রুমাল লুটায় সবুজ ঘাসে।।সাঁঝের শাখায় কানন মাঝে
বালার বিহগ- কাঁকন বাজে,
জীবন তাহার সোনার স্বপন
দোলায় ঘুমায় শিশুর পাশে।।তোমার লীলা- কমল করে
নিখিল-রানি! দুলাও মোরে।
ঢুলাও আমার সুবাসখানি
তোমার মুখের মদির-শ্বাসে।।
মৃদুল বায়ে বকুল ছায়ে
- Sub Title: গোপন পায়ে কে ঐ আসে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 180
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
শ্মশান-কালীর নাম শুনে রে
- Sub Title: মা যে আমার শবের মাঝে শিব জাগায়
তুমি কি আসিবে না
- Sub Title: বলেছিলে তুমি আসিবে আবার ফুটিবে যবে হেনা॥
তব চঞ্চল আঁখি কেন ছলছল হে
- Sub Title: হেরি মোরা অবিরল
মনে পড়ে আজ সে কোন্ জনমে
- Sub Title: বিদায় সন্ধ্যাবেলা—
আকাশে আজ ছড়িয়ে দিলাম, প্রিয়
- Sub Title: আমার কথার ফুল গো
ছন্দের বন্যা হরিণী অরণ্যা
- Sub Title: চলে গিরি-কন্যা চঞ্চল ঝর্ণা
ও ভাই আমার এ নাও যাত্রী না লয়
- Sub Title: ভাঙা আমার তরী
আঁখি তোলো দানো করুণা
- Sub Title: ওগো অরুণা!
রিনিকি ঝিনিকি রিনিঝিনি
- Sub Title: রিনিঝিনি পায়েলা বাজে
বর্ণচোরা ঠাকুর এল রসের নদীয়ায়
- Sub Title: তোরা দেখবি্ যদি আয়
সেদিনো প্রভাতে রাতুল শোভাতে
- Sub Title: হেসেছে বুকে মোর চারু-হাসিনী
পিয়া পাপিয়া পিয়া বোলে
- Sub Title: ‘পিউ পিউ পিউ কাঁহা’
বাংলা
English