“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এ কোন মায়ায় ফেলিলে আমায়
এ কোন মায়ায় ফেলিলে আমায়
  • Sub Title: চির জনমের স্বামী—

এ কোন মায়ায় ফেলিলে আমায়
চির জনমের স্বামী—
তোমার কারণে এ তিন ভুবনে

শান্তি না পাই আমি॥

অন্তরে যদি লুকাইতে চাই—
অন্তর জ’লে পু’ড়ে হোক ছাই;
এ আগুন আমি কেমনে লুকাই;
ওগো অন্তর্যামী॥

মুখ থাকিতেও বলিতে পারে না
বোবা স্বপনের কথা;
বলিতেও নারি লুকাতেও নারি—
তেমনি আমার ব্যথা।

যে দেখেছে প্রিয় বারেক তোমায়
বর্ণিতে রূপ- ভাষা নাহি পায়,
পাগলিনী-প্রায় কাঁদিয়া বেড়ায়
অসহায়, দিবাযামী॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

স্মরণ-পারের ওগো প্রিয়
স্মরণ-পারের ওগো প্রিয়

স্মরণ-পারের ওগো প্রিয়

  • Sub Title: তোমায় চাঁদে চিনি আমি তুমি আমায় তারায় চেন
স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই
স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই

স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই

  • Sub Title: মোরে শূন্য তোমার বুকেরি কাছে খুজবে গো বৃথাই॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন