“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল
ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল
  • Sub Title: ফুল-শয্যা বাসি হল বঁধু না এল

ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল,
ফুল-শয্যা বাসি হল, বঁধু না এল।।
পানের খিলি শুকাইল বাটাতে ভরা,

এ পান আমি কারে দিব সে বঁধু ছাড়া,
নীলাম্বরী শাড়ি ছি ছি পরলেম মিছে লো।।

সখি এবার ধরে দিস যদি তায়
তারে রাখ্‌ব বেঁধে বিনোদ খোঁপায়,
কাঙালে পাইলে রতন যেমন রাখে লো।।

সোঁদা-মাখা দিসনে কেশে, গন্ধে যে লো তার
মনে আনে চন্দন-গন্ধ সোনার বঁধুয়ার।
এত দুঃখ ছিল আমার এই বয়েসে লো।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

গরজে গম্ভীর গগনে কম্বু
গরজে গম্ভীর গগনে কম্বু

গরজে গম্ভীর গগনে কম্বু

  • Sub Title: নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভূ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন