“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে
মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে
  • Sub Title: বিধূর মধুর স্বরেকে এলো কে এলো সহসা॥

মম মায়াময় স্বপনে কা’র বাঁশি বাজে গোপনে
বিধূর মধুর স্বরেকে এলো, কে এলো সহসা॥
যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে ভরিল আকাশ

হাসিল তমসা কে এলো, কে এলো সহসা॥

অচেনা সুরে কেন ডাকে সে মোরে
এমন ক’রে ঘুমের ঘোরে—
নব-নীরদ-ঘন-শ্যামল কে এ চঞ্চল
হেরিয়া তৃষিত-প্রাণ হলো সরসা
কে এলো, কে এলো সহসা॥

কভু সে অন্তরে কভু দিগন্তরে
এই সোনার মৃগ ভুলাতে আসে মোরে,
দেখেছি ধ্যানে যেন এই সে সুন্দরে
শুনেছি ইহারি বেণু প্রাণ-বিবশা
কে এলো, কে এলো সহসা॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমার আছে এই ক’খানি গান
আমার আছে এই ক’খানি গান

আমার আছে এই ক’খানি গান

  • Sub Title: তা’ দিয়ে কি ভর্বে তোমার প্রাণ॥
মদির স্বপনে মম বন-ভবনে
মদির স্বপনে মম বন-ভবনে

মদির স্বপনে মম বন-ভবনে

  • Sub Title: জাগো চঞ্চলা বাসন্তিকা ওগো ক্ষণিকা
ভাঙার গান
ভাঙার গান

ভাঙার গান

  • Sub Title: ভেঙ্গে ফেল কর রে লোপাট

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন