কারার ঐ লৌহ-কপাট
ভেঙ্গে ফেল, কর রে লোপাট
রক্ত-জমাটশিকল-পূজার পাষাণ-বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণ!
ধ্বংস-নিশান
উঠুক প্রাচী-র প্রাচীর ভেদি।।২
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা
মুক্ত-স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি?
সর্বনাশী
শিখায় এ হীন তথ্য কে রে?৩
ওরে ও-পাগ্লা ভোলা!
দেরে দে প্রলয়-দোলা
গারদগুলা
জোরসে ধরে হ্যাঁচকা টানে!মার হাঁক হায়দরি হাঁক,
কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক
মৃত্যুকে ডাক জীবন পানে!৪
নাচে ঐ কাল-বোশেখি,
কাটাবি কাল বসে কি?
দে রে দেখি
ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!
লাথি মার, ভাঙ রে তালা!
যত সব বন্দী-শালায়-
আগুন জ্বালা,
আগুন জ্বালা, ফেল উপাড়ি।১৯২১ খ্রিষ্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ-এর সম্পাদনায় প্রকাশিত হয় ‘বাঙ্গলার কথা’ নামক একটি সাপ্তাহিক পত্রিকা। স্বদেশী ভাবপুষ্ট লেখা প্রকাশের জন্য, ব্রিটিশ-ভারতের পুলিশ ১৯২১ খ্রিষ্টাব্দের ১০ই ডিসেম্বর পত্রিকার সম্পাদক চিত্তরঞ্জন দাশ-কে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। তৎকালীন সরকার গানটিকে নিষিদ্ধ করেছিল। কবিতাকারে এই গানটি প্রকাশিত হয়েছিল ‘বাঙ্গালার কথা’ পত্রিকার ১৯২২ খ্রিষ্টাব্দে ২০ শে জানুয়ারি। গান হিসেবে প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৪৯ খ্রিষ্টাব্দের জুন মাসে, কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে। রেকর্ড নম্বর জি.ই ৭৫০৬। নিতাই ঘটকের পরিচালনায় প্রকাশিত এই রেকর্ডের কণ্ঠশিল্পী ছিলেন গিরীন চক্রবর্তী। এরপর ১৯৫০ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে এই গানটির দ্বিতীয় রেকর্ড প্রকাশ করে এইচ.এম.ভি। রেকর্ড নম্বর- এন. ৩১১৫২। এই গানটিরও শিল্পী ছিলেন গিরীন চক্রবর্তী। গানটি ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’ চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল।
ভাঙার গান
- Sub Title: ভেঙ্গে ফেল কর রে লোপাট
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 190
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার
- Sub Title: ঘনশ্যাম তোমারি নয়নে
আমার ভবের অভাব লয় হয়েছে
- Sub Title: শ্যামা রসে যে-মন আছে ডুবে কাজ কিরে তার যশ-খ্যাতিতে
ওগো অন্তর্যামী, ভক্তের তব শোন শোন নিবেদন
- Sub Title: যেন থাকে নিশিদিন তোমারি সেবায় মোর তনু-প্রাণ-মন
আজি এ বাদল-দিনে কত কথা মনে পড়ে
- Sub Title: কত কথা মনে পড়ে
কারো ভরসা করিসনে তুই
- Sub Title: ও মন এক আল্লার ভরসা কর
আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি
- Sub Title: তুমি সুন্দর তব গান গেয়ে
নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর
- Sub Title: সুঠাম মনোহর মধুর ভঙ্গে
গোলাব ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়
- Sub Title: এনেছি তুলে রাঙা গুল পরাতে তোমার খোঁপায়
মেঘ বিহীন খর বৈশাখে
- Sub Title: তৃষায় কাতর চাতকী ডাকে॥
এবার যখন উঠবে সন্ধ্যাতারা- সাঁঝ আকাশে
- Sub Title: দেখতে পাবে দু’টি নতুন তারা- তাহার পাশে
ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে
- Sub Title: সখি ক্যওন উও বন্শী ব্যজায় ঘ্যরমে ন্য র্যহন্ যায়
বাংলা
English