চমকে চমকে ধীর ভীরু পায়
পল্লী-বালিকা বন-পথে যায়
একেলা বন-পথে যায়।।শাড়ি তার কাঁটা-লতায়
জড়িয়ে জড়িয়ে যায়,
পাগল হাওয়াতে অঞ্চল লয়ে মাতে
যেন তার তনুর পরশ চায়।
একেলা বন-পথে যায়।।শিরীষের পাতায় নূপুর
বাজে তার ঝুমুর ঝুমুর,
কুসুম ঝরিয়া মরিতে চাহে তার কবরীতে,
পাখী গায় পাতার ঝরোকায়।
একেলা বন-পথে যায়।।চাহি তার নীল নয়নে
হরিণী লুকায় বনে,
হাতে তার কাঁকন হতে মাধবী লতা কাঁদে,
ভ্রমরা কুন্তলে লুকায়।
একালা বন-পথে যায়।।[আরবি (নৃত্যের) সুর- কার্ফা]
চমকে চমকে ধীর ভীরু পায়
- Sub Title: পল্লী-বালিকা বন-পথে যায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 194
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ক্ষীণ তনু যৌবন ভার বইতে নারি
- Sub Title: ধীরে চল গোরী ধীরে ধীরে
হেরি আজ শূন্য নিখিল
- Sub Title: প্রিয় তোমারি বিহনে;
চম্পা পারুল যূথী টগর চামেলা
- Sub Title: আর সই সইতে নারি ফুল-ঝামেলা
যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি
- Sub Title: তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি॥
শুকনো পাতার নূপুর বাজে দখিন বায়ে
- Sub Title: কে এলে গো কে এলে গো চপল পায়ে
ও কালো বউ জল আনিতে যেয়ো না
- Sub Title: জল আনিতে বাজিয়ে মল
তোমার আমার এই বিরহ সইব কত আর
- Sub Title: রইবে কত আড়াল টেনে গ্রহ-তারকার॥
আমরা পানের নেশার পাগল
- Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি
- Sub Title: আকাশ কাঁপে সে সুর শুনে সর্বনাশী
বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে
- Sub Title: জোয়ার ভাটা খেলে
সাম্পানের গান
- Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
তোমার আকাশে উঠেছিনু চাঁদ
- Sub Title: দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন
বাংলা
English