নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়ে
কে এলে গো, কে এলে গো চপল পায়ে॥
ছায়া-ঢাকা আমের ডালে চপল আঁখিউঠ্ল ডাকি’ বনের পাখী— উঠল’ ডাকি’।
নতুন চাঁদের জ্যোছনা মাখি’
সোনাল্ শাখায় দোল দুলায়ে।
কে এলে গো, কে এলে গো চপল পায়ে॥সুনীল তোমার ডাগর চোখের – দৃষ্টি পিয়ে
সাগর দোলে, আকাশ ওঠে ঝিল্মিলিয়ে।পিয়াল বনে উঠল বাজি তোমার বেণু
ছড়ায় পথে কৃষ্ণচূড়া পরাগ রেণু।
ময়ূর পাখা বুলিয়ে চোখে কে দিলে গো ঘুম ভাঙায়ে।
কে এলে গো, কে এলে গো, চপল পায়ে॥
নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়ে
- Sub Title: কে এলে গো কে এলে গো চপল পায়ে॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 146
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ঐ কাজল-কালো চোখ
- Sub Title: আদি কবির আদি রসের
সুন্দর বেশে মৃত্যু আমার
- Sub Title: বাজালে দুপুরে বিদায়-পুরবি আমার জীবন-বীণে!
মনের রঙ লেগেছে বনের পলাশ
- Sub Title: বনের পলাশ জবা অশোকে
দিও ফুলদল বিছায়ে
- Sub Title: পথে বঁধুর আমার
শ্যামের সাথে চল সখি খেলি সবে হোরি
- Sub Title: চল সখি খেলি সবে হোরি
বাঁশীতে সুর শুনিয়ে নূপুর রুনঝনিয়ে
- Sub Title: এলে আজি বাদলপ্রাতে
কোন্ দূরে ও-কে যায় চ’লে যায়
- Sub Title: সে ফিরে ফিরে চায়
বল্লরী-ভুজ-বন্ধন খোলো
- Sub Title: অভিসার-নিশি অবসান হলো
চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে
- Sub Title: শুনি নদীর নীল জলে জোয়ার উথলে
ঈদুজ্জোহার তকবীর শোন ঈদগাহে
- Sub Title: (তোর) কোরবানিরই সামান নিয়ে চল রাহে
যখন আমার কুসুম ঝরার বেলা তখন তুমি এলে
- Sub Title: ভাটির স্রোতে ভাসলো যখন ভেলা পারের পথিক এলে
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
- Sub Title: কুড়াই ঝরা ফুল একেলা আমি
বাংলা
English