“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনের রঙ লেগেছে বনের পলাশ
মনের রঙ লেগেছে বনের পলাশ
  • Sub Title: বনের পলাশ জবা অশোকে

মনের রঙ লেগেছে
বনের পলাশ জবা অশোকে।
রঙের ঘোর জেগেছে

পারুল কনক-চাঁপার চোখে।।

মুহুমুহু বোলে কুহুকুহু কোয়েলা
মুকুলিত আমের ডালে,
গাল রেখে ফুলের গালে।
দোয়েলা দোল দিয়ে যায়
ডালিম ফুলের নব কোরকে।।

ফুলের পরাগ-ফাগের রেণু
ঝুরুঝুরু ঝরিছে গায়ে ঝিরি ঝিরি চৈতী বায়ে।
বকুল-বনে ঝিমায়
মধুপ মদির নেশার ঝোঁকে।।

হরিত বনে হরষিত মনে
হোরির হর্রা জাগে রঙ্গিলা অনুরাগে।
নূতন প্রণয় সাধ
জাগে চাঁদের রাঙা আলোকে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কে বিদেশি বন-উদাসী
কে বিদেশি বন-উদাসী

কে বিদেশি বন-উদাসী

  • Sub Title: বাঁশের বাঁশী বাজাও বনে
তুমি নন্দনপথ-ভোলা
তুমি নন্দনপথ-ভোলা

তুমি নন্দনপথ-ভোলা

  • Sub Title: মন্দাকিনী-ধারা উতরোলা
মোহান্তের মোহ-অন্তের গান
মোহান্তের মোহ-অন্তের গান

মোহান্তের মোহ-অন্তের গান

  • Sub Title: ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন