“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোন্ দূরে ও-কে যায় চ’লে যায়
কোন্ দূরে ও-কে যায় চ’লে যায়
  • Sub Title: সে ফিরে ফিরে চায়

কোন দূরে ও কে যায় চলে যায়
সে ফিরে ফিরে চায়
করুণ চোখে।

তার স্মৃতি মেশা হায়, চেনা-অচেনায়,
তারে দেখেছি কোথায় যেন সে কোন্ লোকে।।

শুনি স্বপ্নে তারি যেন বাঁশি মন-উদাসী,
তারি বার্তা আসে নব মধু-মাসে,
পলাশ আশোকে।।

কৃষ্ণচূড়া তার মালা লুটায়
চৈত্র-শেষে বনের ধূলায়।
কান্না-বিধুর
তার ভৈরবী সুর
প্রভাতী তারায় অশ্রু ঘনায়।
চির-বিরহী চিনি ওকে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

শিউলি ফুলের মালা দোলে
শিউলি ফুলের মালা দোলে

শিউলি ফুলের মালা দোলে

  • Sub Title: এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই॥
সকাল হল, শোন রে আজান
সকাল হল, শোন রে আজান

সকাল হল, শোন রে আজান

  • Sub Title: মসজিদে চল দ্বীনের কাজে ভোল দুনিয়াদারি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন