“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা
এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা
  • Sub Title: এখনো ফোটেনি তারা

এখনো ওঠেনি চাঁদ,
এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ

হয়নি যে মোর সারা
হে পথিক, যাও ফিরে॥

এখনো বাঁধিনি বেণী
তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ
মম মন–মন্দিরে
হে পথিক, যাও ফিরে॥

পল্লব–গুণ্ঠনে নিশি–গন্ধার কলি
চাহিতে পারে না লাজে
দিবস যায়নি বলি’।
এখনো ওঠেনি ঢেউ
থির সারসির নীরে
হে পথিক, যাও ফিরে॥

যবে ঝিমাইবে চাঁদ ঘুমে
তখন তোমার লাগি’
র’ব একা পথ চেয়ে
বাতায়ন–পাশে জাগি’
কবরীর মালা খুলে
ফেলে দেব ধীরে ধীরে
হে পথিক, যাও ফিরে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমার ভুবন কান পেতে রয়
আমার ভুবন কান পেতে রয়

আমার ভুবন কান পেতে রয়

  • Sub Title: দীপ নিভে যায় সকলে ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া
বসন্ত এলো এলো এলো রে
বসন্ত এলো এলো এলো রে

বসন্ত এলো এলো এলো রে

  • Sub Title: পঞ্চম স্বরে কোকিল কুহরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন