“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বসন্ত এলো এলো এলো রে
বসন্ত এলো এলো এলো রে
  • Sub Title: পঞ্চম স্বরে কোকিল কুহরে

বসন্ত এলো এলো এলো রে
পঞ্চম স্বরে কোকিল কুহরে
মুহু মুহু কুহু কুহু তানে॥

মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে
ভ্রমর গুঞ্জে গুন্ গুন্ গানে॥

পিয়া পিয়া ডেকে ওঠে পাপিয়া
মহুল, পলাশ বন-ব্যাপিয়া
সুরভিত সমীরণ চঞ্চল উন্মন
আনে নব-যৌবন প্রাণে॥

বেণুকার বনে বাঁশী বাজে
বনমালী এলো বনমাঝে
নাচে তরু-লতিকা যেন গোপগোপিকা
রাঙা হ’য়ে রঙের বানে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তোমার আকাশে উঠেছিনু চাঁদ
তোমার আকাশে উঠেছিনু চাঁদ

তোমার আকাশে উঠেছিনু চাঁদ

  • Sub Title: দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন
আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ
আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ

আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ

  • Sub Title: শূন্য গগনে আজো নিরাশায় আকাশে করি বিলাপ
হে মদিনার নাইয়া
হে মদিনার নাইয়া

হে মদিনার নাইয়া

  • Sub Title: ভব-নদীর তুফান ভারী
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা
স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা

স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা

  • Sub Title: অর্জুন-মঞ্জরী-কর্ণে গলে নীপ-মালিকা-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন