“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে
বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে
  • Sub Title: বন শবরী ঝুরে

বন-কুন্তল এলায়ে
বন শবরী ঝুরে
সকরুণ সুরে।

বিষাদিত ছায়া তার
চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে॥

চপলতা বিসরি যেন বন-যৌবন
বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন,
তোলে না ঝঙ্কার আর—
ঝরা পাতার—
মর্মর নূপুরে॥

যে কুহু কুহরিত মধুর পঞ্চমে—
বিভোর ভাবে—
ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর
করুণ রেখাবে।

কোন বন-শিকারীর অকরুণ তীর
আলো হ’রে নিল ওই উজল আঁখির,
ফেলে যাওয়া বাঁশী তা’র অঞ্চলে লুকায়ে—
গিরি–দরি–প্রান্তরে খোঁজে সে নিঠুরে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কন্যার পায়ের নূপুর বাজে রে
কন্যার পায়ের নূপুর বাজে রে

কন্যার পায়ের নূপুর বাজে রে

  • Sub Title: রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে রে
আমি পূরব দেশের পুরনারী
আমি পূরব দেশের পুরনারী

আমি পূরব দেশের পুরনারী

  • Sub Title: গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি
কুলের আচার নাচার হয়ে আছিস কেন
কুলের আচার নাচার হয়ে আছিস কেন

কুলের আচার নাচার হয়ে আছিস কেন

  • Sub Title: কাচের জারে বেচারা তুই মরিস কেন ফেঁপে ফু’লে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন