“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কন্যার পায়ের নূপুর বাজে রে
কন্যার পায়ের নূপুর বাজে রে
  • Sub Title: রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে রে

কন্যার পায়ের নূপুর বাজে রে! বাজে রে।
রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে রে।
যেন ভোমরারি ঝাঁক উড়ে গেল ফুল-বনের মাঝে রে॥

কালো জলে নামলো যেন বুনো হাসেঁর দল,
যেন পাহাড় বেয়ে ছুটে এলো ঝর্ণা ছলছল
থির সায়রে টাপুর-টুপুর ঝরে মেঘের জল
যেন বাদল সাঝেঁ রে॥

যেন আচমকা নিঝুম রাতে গাঙে জোয়ার এলো
ঝরা পাতায় চৈতী বাতাস বইলো এলোমেলো।
সে সুর ওঠে রিমঝিমিয়ে
আমার বুকে চমক দিয়ে
মহুয়া-ডালে গানের পাখী নীরব হলো লাজে রে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এস কল্যাণী, চির আয়ুষ্মতী
এস কল্যাণী, চির আয়ুষ্মতী

এস কল্যাণী, চির আয়ুষ্মতী

  • Sub Title: তব নির্মল করে জ্বালো ভবন-প্রদীপ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন