কোথায় তুই খুঁজিস ভগবান
সে যে রে তোরই মাঝে রয়।
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।সাজিয়া যোগী ও দরবেশ
খুঁজিস যায় পাহাড়-জঙ্গলময়
সে যে রে তোরি মাঝে রয়।।আঁখি খোল ইচ্ছা-অন্ধের দল
নিজেরে দেখ রে আয়নাতে,
দেখিবি তোরই এই দেহে,
নিরাকার তাঁহার পরিচয়।।ভাবিস তুই ক্ষুদ্র কলেবর
ইহাতেই অসীম নীলাম্বর,
এ দেহের আধারে গোপন
রহে সে বিশ্ব চরাচর,
প্রাণে তোর প্রাণের ঠাকুর
বেহেশতে স্বর্গে কোথাও নয়।।এই তোর মন্দির মসজিদ
এই তোর কাশী বৃন্দাবন,
আপনার পানে ফিরে চল
কোথা তুই তীর্থে যাবি, মন!
এই তোর মক্কা-মদিনা,
জগন্নাথ-ক্ষেত্র এই হৃদয়।।
কোথায় তুই খুঁজিস ভগবান
- Sub Title: সে যে রে তোরই মাঝে রয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 171
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সতী-হারা উদাসী ভৈরব কাঁদে
- Sub Title: বিষাণ ত্রিশূল ফেলি’
শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল
- Sub Title: শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি!
এ কোন মধুর শারাব দিলে
- Sub Title: আল আরাবি সাকী
তোমাদের দান তোমাদের বাণী
- Sub Title: পূর্ণ করিল অন্তর
এবার যখন উঠবে সন্ধ্যাতারা- সাঁঝ আকাশে
- Sub Title: দেখতে পাবে দু’টি নতুন তারা- তাহার পাশে
প্রিয়তম হে বিদায়
- Sub Title: আর রাখিতে নারি আশা-দীপ নিভে যায় দুরন্ত বায়॥
ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
- Sub Title: আমার গানের বুলবুলি
পথের দেখা এ নহে গো বন্ধু
- Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
তুমি আঘাত দিয়ে মন ফেরাবে
- Sub Title: এই কি তোমার আশা?
কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া
- Sub Title: আঁখি-বারি চাপিয়া
আমার সকলি হরেছে হরি
- Sub Title: এবার আমায় হরে নিও
দিল দোলা ওগো দিল দোলা
- Sub Title: কোন্ দখিন হাওয়া গজল-গাওয়া
বাংলা
English