ঝরে ঝরঝর কোন্ গভীর গোপন ধারা এ শাঙনে।
আজি রহিয়া রহিয়া গুমরায় হিয়া একা এ আঙনে।।
ঘনিয়া ঘনায় ঝাউ-বীথিকায় বেণু-বন-ছায় রে,ডাহুকিরে খুঁজি ডাহুক কাঁদে আঁধার গহনে।।
কেয়া-বনে দেয়া তূণীর বাঁধিয়া
গগনে গগনে ফেরে গো কাঁদিয়া।
বেতস-বিতানে নীপ-তরুতলে
শিখী নাচ ভোলে পুছ-পাখা টলে।মালতী-লতায় এলাইয়া বেণি কাঁদে বিষাদিনী রে,
কাজল-আঁখি কে নয়ন মোছে তমাল-কাননে।।
ঝরে ঝরঝর কোন্ গভীর গোপন ধারা এ শাঙনে
- Sub Title: আজি রহিয়া রহিয়া গুমরায় হিয়া একা এ আঙনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 175
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তব যাবার বেলা বলে যাও মনের কথা
- Sub Title: কেন কহিতে এসে চলে যাও চাপিয়া ব্যথা
হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আসবে না
- Sub Title: তুমি ফিরে আস্বে না
জানি জানি তুমি আসিবে ফিরে
- Sub Title: আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে॥
নবীর মাঝে রবির সম
- Sub Title: আমার মোহাম্মদ রসুল
কোয়েলা কুহু কুহু ডাকে
- Sub Title: নব মুকুলিত আমের শাখে
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
- Sub Title: যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে
ভাঙা মন আর জোড়া নাহি যায়
- Sub Title: ঝরা ফুল আর ফেরে না শাখায়
সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি
- Sub Title: গেয়েছিল এমনই সুরে একদা এক অতিথি
বিরহের নিশি কিছুতে আর
- Sub Title: চাহে না পোহাতে ওগো প্রিয়
মনে যে মোর মনের ঠাকুর তারেই আমি
- Sub Title: তারেই আমি পূজা করি
জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী
- Sub Title: চিন্ময়ীরূপে জাগো
তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
- Sub Title: দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে
বাংলা
English