লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে
লুকাতে চাও বৃথা হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে।।
গহন মেঘে লুকাতে চাও, অমনি চরণ-ছোঁওয়া লেগেযে পথে ধাও সে পথ ওঠে ইন্দ্রধনুর রঙে রেঙে,
চপল হাসি চমকে বেড়ায় বিজলিতে নীল গগনে।।রবি-শশী-গ্রহ-তারা তোমার কথা দেয় প্রকাশি,
ঐ আলোতে হেরি তোমার তনুর জ্যোতি মুখের হাসি,
হাজার কুসুম ফুটে ওঠে যেমনি লুকাও শ্যামল বনে।।মনের মাঝে যেমনি লুকাও মন হয়ে যায় অমনি মুনি,
ব্যথায় তোমার পরশ যে পাই, ঝড়ের রাতে বংশী শুনি,
দুষ্টু তুমি দৃষ্টি হয়ে থাক আমার এই নয়নে।।
লুকোচুরি খেলতে হরি হার মেনেছ
- Sub Title: লুকাতে চাও বৃথা হে শ্যাম ধরা পড় ক্ষণে ক্ষণে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 145
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নাই চিনিলে আমায় তুমি
- Sub Title: চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা॥
শুধু নামে যাঁহার এত মধু সে বঁধু কেমন
- Sub Title: শুধু নাম শুনে যাঁর জাগে জোয়ার পরানে এমন
পাষাণ-গিরির বাঁধন টুটে
- Sub Title: নির্ঝরিণী আয় নেমে আয়
চেয়ো না সুনয়না আর চেয়ো না
- Sub Title: আর চেয়ো না এ নয়ন পানে
আমি পথভোলা ভিনদেশি গানের পাখী
- Sub Title: তোমাদের সুরের সভায়
বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি
- Sub Title: নীর ভরণে চলে রাধা বিনোদিনী
আমার হাতে কালি মুখে কালি
- Sub Title: আমার কালিমাখা মুখ দেখে মা
প্রণমি তোমায় বন-দেবতা
- Sub Title: শাখে শাখে শুনি তব ফুল-বারতা
এই নীরব নিশীথ রাতে
- Sub Title: শুধু জল আসে আঁখি-পাতে
তোমায় আমায় ও প্রেয়সী
- Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক
তোমার নূরের রওশনি মাখা
- Sub Title: নিখিল ভুবন অসীম গগন
তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
- Sub Title: দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে
বাংলা
English