বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি
নীর ভরণে চলে রাধা বিনোদিনী
তার চঞ্চল নয়ন টলে টলমলযেন দু’টি ঝিনুকে ভরা সাগর জল॥
ও সে আঁখি না পাখী গো
কার আশে উড়ীতে চায় থাকি, থাকি, গো।রাই ইতি-উতি চায়
কভু তমাল-বনে কভু কদম-তলায়।রাই শত ছলে ধীরে পথ চলে কভু কন্টক বেঁধে চরণে
তবু যে কাঁটা-লতায় আঁচল জড়ায় বেণী খুলে যায় অকারণে।গিয়ে যমুনার তীরে চায় ফিরে ফিরে
আনমনে ব’সে গণে ঢেউ
চকিতে কলসি ভরি’ লয় তার যেই মনে হয় আসে কেউ।
হায় হায় কেউ আসে না
“ভোলো অভিমান রাধারানী” বলি’ শ্যাম এসে সম্ভাষে না।রাই চলিতে পারে না পথ আর,
বিরস বদন অলস চরণ শূন্য-কলসি লাগে ভার।বলি, কালা নাহি এলো যমুনা তো ছিল লইয়া শীতল কালো জল।
কেন ডুবিয়া সে-কলে উঠিলি আবার কাঁদায়ে ভাসাতে ধরাতল।
সখী, কাঁদায়ে ভাসাতে ধরাতল॥
বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি
- Sub Title: নীর ভরণে চলে রাধা বিনোদিনী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 157
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বাগিচার বুলবুলি তুই
- Sub Title: দিসনে আজি দোল্
মেঘ মেদুর বয়ষায় কোথা তুমি
- Sub Title: ফুল ছাড়ায়ে কাঁদে বনভূমি॥
ভোরের হাওয়া! ধীরে ধীরে ব’লো গো সেই হরিণিরে
- Sub Title: আর কতদিন দিশাহারা ঘুরব একা মরুর তীরে
যারে হাত দিয়ে মালা দিতে
- Sub Title: কেন মনে রাখো তারে
মন জপ নাম শ্রীরঘুপতি
- Sub Title: সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর চরাচর যে নাম জপে অবিরাম॥
তোমায় আমায় ও প্রেয়সী
- Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক
ওগো দেবতা তোমার পায়ে গিয়াছিনু ফুল দিতে
- Sub Title: মোর মন চুরি ক’রে নিলে কেন তুমি অলখিতে॥
খোদার হাবিব হলেন নাজেল
- Sub Title: খোদার ঘর ওই কাবার পাশে
মোর দুখ-নিশি কবে হবে ভোর
- Sub Title: ভুবনে ছাড়ালো প্রভাতের আলো —
শুকনো পাতার নূপুর পায়ে
- Sub Title: নাচিছে ঘুর্ণিবায়
ও মন চল অকুল পানে
- Sub Title: মাতি হরিপ্রেম-গুণগানে
তুমি আমার সকাল বেলার সুর
- Sub Title: হৃদয় অলস-উদাস-করা অশ্রুভারাতুর
বাংলা
English