দেখে যা রে রুদ্রাণী মা
হয়েছে আজ ভদ্রকালী।
শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছেশ্মশান-মাঝে শিব-দুলালী।।
আজ প্রশান্ত সিন্ধুতে রে
অশান্ত ঝড় থেমেছে রে,
মা’র কালো রূপ উপচে পড়ে
ছাপিয়ে ভুবন গগন-ডালি।।আজ অভয়ার ওষ্ঠে জাগে
শুভ্র করুণ শান্ত হাসি,
আনন্দে তাই বসন ফেলে
মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি।ঘুমিয়ে আছে বিশ্ব-ভুবন
মায়ের কোলে শিশুর মতন,
(মায়ের) পায়ের লোভে মনের বনে
ফুল ফুটেছে পাঁচ-মিশালি।।[আনন্দ-ভৈরবী-দাদ্রা]]
দেখে যা রে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী
- Sub Title: হয়েছে আজ ভদ্রকালী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 173
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো
- Sub Title: গাহো হরি গুণ গান
আজ বাদে কাল আসবে্ কিনা
- Sub Title: কে জানে ভাই কে জানে
বক্ষে আমার কাবার ছবি
- Sub Title: চক্ষে মোহাম্মদ রসুল
আমি সন্ধ্যামালতী বন-ছায়া অঞ্চলে
- Sub Title: লুকাইয়া রই ঘন পল্লব-তলে
সন্ধ্যা হলো ওগো রাখাল এবার ডাক মোরে
- Sub Title: বেণুর রবে ধেনুগণে ডাক যেমন করে
এসো প্রিয় মন রাঙায়ে
- Sub Title: মন মাধবী বন দুলায়ে দুলায়ে দুলায়ে॥
বাজায়ে কাচের চুড়ি
- Sub Title: পরানে দোল দিয়ে কে যায়
ঝরে ঝরঝর কোন্ গভীর গোপন ধারা এ শাঙনে
- Sub Title: আজি রহিয়া রহিয়া গুমরায় হিয়া একা এ আঙনে
ও কালো বউ জল আনিতে যেয়ো না
- Sub Title: জল আনিতে বাজিয়ে মল
ত্রাণ কর মওলা মদিনার উম্মত তোমার
- Sub Title: উম্মত তোমার গুনাহ্গার কাঁদে
মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা
- Sub Title: এখন ভোলার বেলা
বাংলা
English