এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লি-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী।।
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,আম-কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল লয়ে অশনি।।কেতকী কদম যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা,
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।
তড়াগে পুকুরে থইথই করে শ্যামল শোভার নবনী।।শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগমনী-গীতি গাহিয়া।
অঘ্রানে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী।।শীতের শূন্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালি গাও মাঝিদের সাথে, কীর্তন শোন রাতে মা।
ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী।।
একি অপরূপ রূপে মা তোমায়
- Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 185
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা
- Sub Title: প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে)
সাম্পানের গান
- Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
কানে আজো বাজে আমার তোমার গানের রেশ
- Sub Title: নয়নে মোর জাগে তোমার নয়নের আবেশ
গঙ্গা সিন্ধু নর্মদা কবেরী যমুনা ঐ
- Sub Title: বাহিয়া চলেছে আগের মতন
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
- Sub Title: প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
যদি শালের বন হ’ত শালার বোন
- Sub Title: আর কনে বউ হতো ঐ গৃহেরই কোণ!
নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু
- Sub Title: পায়ে গোদ গায়ে ম্যালেরিয়া বুকে কাশি লয়ে সদা কাবু
তোর রূপে সই গাহন করি জুড়িয়ে গেল গা
- Sub Title: তোর গাঁয়েরই নদীর ঘাটে বাঁধলাম এ মোর না
গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে
- Sub Title: বিবাহের বাজল বাঁশি আজি বিদায়ের লগনে
ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এল গো
- Sub Title: সই লো দেখে আয়!
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম
- Sub Title: মুরশিদ মোহাম্মদের নাম
উচ্ছে নহে ঝিঙে নহে নহে সে পটল
- Sub Title: পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু॥
বাংলা
English