গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ
বাহিয়া চলেছে আগের মতন
কই রে আগের মানুষ কই।।মৌনী স্তব্ধ সে হিমালয়
তেমনি অটল মহিমাময়,
নাই তার সাথে সেই ধ্যানী ঋষি,
আমরাও আর সে জাতি নই।।আছে সে আকাশ- ইন্দ্র নাই,
কৈলাসে সে যোগীন্দ্র নাই,
অন্নদা-সুত ভিক্ষা চাই
কি কহিব এরে কপাল বই।।সেই আগ্রা সে দিল্লী ভাই
পড়ে আছে সেই বাদশা নাই,
নাই কোহিনুর ময়ূর-তখত
নাই সে বাহিনী বিশ্বজয়ী।আমরা জানি না, জানে না কেউ
কূলে বসে কত গণিব ঢেউ,
অনেক সয়েছি, সহিব এও
দুখ তাপ শোক আরো কতই।।
গঙ্গা সিন্ধু নর্মদা কবেরী যমুনা ঐ
- Sub Title: বাহিয়া চলেছে আগের মতন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 156
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা
- Sub Title: কে দুলিবি এ-দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা
বনে চলে বনমালি বনমালা দুলায়ে
- Sub Title: তমালে কাজল-মেঘে শ্যাম-তুলি বুলায়ে
পথহারা পাখী কেঁদে ফিরে একা
- Sub Title: আমার জীবনে শুধু আঁধারের লেখা॥
এ কি সুরে তুমি গান শুনালে ভিন্দেশি পাখি
- Sub Title: এ যে সুর নহে মদির সুরা রে সুরের সাকি
ছলছল নয়নে মোর পানে চেয়ো না
- Sub Title: যাবে যাও নয়নে জল নিয়ে যেয়ো না
কে তুমি দূরের সাথী
- Sub Title: এলে ফুল ঝরার বেলায়
বীরদল আগে চল
- Sub Title: কাঁপাইয়া পদভারে ধরণি টলমল
আসিলে কে অতিথি সাঁঝে
- Sub Title: পূজার ফুল ঝরে বন-মাঝে
কোন্ দূরে ও-কে যায় চ’লে যায়
- Sub Title: সে ফিরে ফিরে চায়
বাঁশী বাজায় কে কদম তলায়
- Sub Title: ওলো ললিতে
তোমার ফুলের মতন মন
- Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন
বাংলা
English