“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার দেশের মাটি
আমার দেশের মাটি
  • Sub Title: ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি

আমার দেশের মাটি
ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি।।
এই দেশের মাটি জলে

এই দেশেরই ফুলে ফলে
তৃষ্ণা মিটাই, মিটাই ক্ষুধা
পিয়ে এরই দুধের বাটি।।

এই মায়েরই প্রসাদ পেতে
মন্দিরে এর এঁটো খেতে
তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি।
এই দেশেরই ধুলায় পড়ি
মানিক যায় রে গড়াগড়ি;
বিশ্বে সবার ঘুম ভাঙাল
এই দেশেরই জিয়ন-কাঠি।।
এই মাটি এই কাদা মেখে,
এই দেশেরই আচার দেখে,
সভ্য হল নিখিল ভুবন দিব্য পরিপাটি।

এই সন্ন্যাসিনী সকল দেশে,
জ্বালল আলো ভালোবেসে
মা আঁধার রাতে একলা জাগে
আগলে রে এই শ্মশান-ঘাঁটি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

প্রিয়তম হে বিদায়
প্রিয়তম হে বিদায়

প্রিয়তম হে বিদায়

  • Sub Title: আর রাখিতে নারি আশা-দীপ নিভে যায় দুরন্ত বায়॥
নাইয়া! ধীরে চালাও তরণী
নাইয়া! ধীরে চালাও তরণী

নাইয়া! ধীরে চালাও তরণী

  • Sub Title: একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা
একি অপরূপ রূপে মা তোমায়
একি অপরূপ রূপে মা তোমায়

একি অপরূপ রূপে মা তোমায়

  • Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন