দুধে আলতায় রং যেন তার সোনার অঙ্গ ছেয়ে
সে ভিন-গেরামের মেয়ে।
চাঁদের কথা যায় ভুলে লোক তাহার মুখে চেয়ে।সে ভিন গেরামের মেয়ে।
ও-পারে ঐ চরে যখন চুল খুলে সে দাঁড়ায়,
কালো মেঘের ভিড় লেগে যায় আকাশের ঐ পাড়ায়।
পা ছুঁতে তার নদীর জলে জোয়ার আসে ধেয়ে।
সে ভিন-গাঁয়েরই মেয়ে।।চোখ তুলে সে মেঘের পানে ভুরু যখন হানে,
অম্নি ওঠে রামধনু গো সেই চাহনির টানে।
কপালের সে ঘাম মুছে গো আঁচল যখন খুলে,
ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়, দরিয়া ওঠে দুলে।
আমি চোখের জলে খুঁজি তারেই দুখের তরী বেয়ে।
সে ভিন-গাঁয়েরই মেয়ে।।
দুধে আলতায় রং যেন তার
- Sub Title: সে ভিন-গেরামের মেয়ে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 166
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমার মোহাম্মদের নামের ধেয়ান
- Sub Title: ওগো হৃদয়ে যার রয়
বন-কুন্তল এলায়ে বন শবরী ঝুরে
- Sub Title: বন শবরী ঝুরে
আজি আল কোরায়শী প্রিয় নবী এলেন ধরাধাম
- Sub Title: তাঁর কদম মোবারকে লাখো হাজারো সালাম
কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ
- Sub Title: ওরে আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ
আমিনা-দুলাল নাচে হালিমার কোলে
- Sub Title: তালে তালে সোনার বুকে সোনার তাবিজ দোলে॥
কিশোরী, মিলন-বাঁশরি
- Sub Title: শোন বাজায় রহি’ রহি’ বনের বিরহী —
কী হবে জানিয়া বলো
- Sub Title: কেন জল নয়নে
ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
- Sub Title: কে চঞ্চলা দিগঞ্চলা
সৈয়দে মক্কী মদনি আমার নবী মোহাম্মদ
- Sub Title: আমার নবি মোহাম্মদ
ঝরা ফুল দলে কে অতিথি
- Sub Title: সাঝেঁর বেলা এলে কানন-বীথি
তুই জগত-জননী শ্যামা
- Sub Title: আমি কি মা জগত ছাড়া
তোরা সব জয়ধ্বনি কর
- Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়
বাংলা
English