কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ।
ওরে আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ।।
পরনে তার মেঘ-ডম্বুর উদয়-তারার শাড়ি,ওরে রূপ নিয়ে তার চাঁদ-সুরুযে করে কাড়াকাড়ি,
আমি তারি লাগি বিবাগী ভাই,
আমার চির-পথিক বেশ।।পিছলে পড়ে চাঁদের কিরণ নিটোল তারি গায়ে,
ওরে সন্ধ্যা-সকাল আসে তারি আলতা হতে পায়ে।সে রয় না ঘরে, ঘুরে বেড়ায় ময়নামতীর চরে,
তারে দেখলে মরা বেঁচে ওঠে, জ্যান্ত মানুষ মরে,
তোর জল-তরঙ্গ বাজে রে তার সোনার চুড়ির রেশ।।
কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ
- Sub Title: ওরে আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 154
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ভোরের হাওয়া! ধীরে ধীরে ব’লো গো সেই হরিণিরে
- Sub Title: আর কতদিন দিশাহারা ঘুরব একা মরুর তীরে
আজ লাচনের লেগেছে যে গাঁদি গো
- Sub Title: আজ লাচনের লেগেছে গাঁদি
আনন্দ-দুলালি ব্রজ-বালার সনে
- Sub Title: নন্দ-দুলাল খেলে হোলি
ঘরে যদি এলে প্রিয়
- Sub Title: নাও একটি খোঁপার ফুল
খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা
- Sub Title: বাবা ঐ যান আপিসে ভাবনা কিসের খোকারা দোলায় ঘুমোয় ঐ
হেরা হতে হেলে দুলে নূরানী তনু
- Sub Title: নূরানি তনু ও কে আসে হায়!
আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল
- Sub Title: মোদের পায়ের তলায় মূর্চ্ছে তুফান
তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
- Sub Title: দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে
স্বপনে এসেছিল মৃদুভাষিণী
- Sub Title: মৃদু-ভাষিণী মধু-হাসিনী॥
ও কূল-ভাঙ্গা নদী রে
- Sub Title: আমার চোখের নীর এনেছি মিশাতে তোর নীরে
শ্মশানে জাগিছে শ্যামা
- Sub Title: অন্তিমে সন্তানে নিতে কোলে
জানি জানি তুমি আসিবে ফিরে
- Sub Title: আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে॥
বাংলা
English