পরজনমে দেখা হবে প্রিয়।
ভুলিও মোরে হেথা ভুলিও।।
এ জনমে যাহা বলা হলো না,আমি বলিব না, তুমি বলো না।
জানাইলে প্রেম করিও ছলনা,
যদি আসি ফিরে, বেদনা দিও।।হেথায় নিমেষে স্বপন ফুরায়,
রাতের কুসুম প্রাতে ঝরে যায়,
ভালো না বাসিতে হৃদয় শুকায়,
বিষ জ্বালা-ভরা হেথা অমিয়।।হেথা হিয়া ওঠে বিরহে আকুলি,
মিলনে হারাই দু দিনেতে ভুলি,
হৃদয় যথায় প্রেম না শুকায়,
সেই অমরায় মোরে স্মরিও।।
পরজনমে দেখা হবে প্রিয়
- Sub Title: ভুলিও মোরে হেথা ভুলিও
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 151
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এল এল রে বৈশাখী ঝড় এল এল রে
- Sub Title: ঐ বৈশাখী ঝড় এল এল মহীয়ান সুন্দর
ক্ষমা সুন্দর আল্লা
- Sub Title: দোজখের ভয়ে হতে পারিনা হে প্রিয়তম বেড়াপার॥
কন্যার পায়ের নূপুর বাজে রে
- Sub Title: রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে রে
বেলা-শেষে উদাস পথিক ভাবে
- Sub Title: সে যেন কোন অনেক দূরে যাবে-
ফুলে পুছিনু, বলো, বলো ওরে ফুল!
- Sub Title: কোথা পেলি এ সুরভি রূপ এ অতুল?”
তিলক দিলে কি শ্যাম
- Sub Title: কে দিল বনমালী বনমালা গলাতে?
মোর পুষ্প-পাগল মাধবী কুঞ্জে
- Sub Title: এই তো প্রথম মধুপ গুঞ্জে
পরি’ জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
- Sub Title: ইরানি কিশোরী হেসে হেসে॥
মম তনুর ময়ূর সিংহাসনে
- Sub Title: মোর ঘুম যবে ভাঙিলে প্রিয়তম উঠিল পূর্ণিমা চাঁদ
মোরা ছিনু একেলা, হইনু দু’জন
- Sub Title: সুন্দরতর হল নিখিল ভুবন
পথে পথে ফেরো সাথে মোর বাঁশরীওয়ালা
- Sub Title: নওলকিশোর বাঁশরীওয়ালা
অবুঝ মোর আঁখি-বারি
- Sub Title: আমি রোধিতে নারি
বাংলা
English