মোর পুষ্প-পাগল মাধবী কুঞ্জে
এই তো প্রথম মধুপ গুঞ্জে,
তুমি যেয়ো না আজি যেয়ো না।মম চন্দ্র-হসিত মাধবী নিশীথ
বিষাদের মেঘে ছেয়ো না।।হেরো তরুণ তমাল করুণ ছায়ায়
আসন বিছায়ে তোমারে সে চায়;
তোমার বাঁশির বিদায়-সুরে
বনে কদম্ব-কেশর ঝুরে;
ওগে অকরুণ! ঐ সকরুণ গীতি গেয়ো না।
তুমি যেয়ো না আজি যেয়ো না।।তোলা বন-ফুল রয়েছে আঁচলে
হয়নি ক মালা গাঁথা,
বকুলের ছায়ে নব কিশলয়ে
হয়নি আসন পাতা।
মুকুলিকা মোর কামনা সলাজ
দলিয়ো না পায়ে, হে রাজাধিরাজ!
মম অধরের হাসি করিয়ো না বাসি,
পরবাসী যেতে চেয়ো না!
তুমি যেয়ো না আজি যেয়ো না।।
মোর পুষ্প-পাগল মাধবী কুঞ্জে
- Sub Title: এই তো প্রথম মধুপ গুঞ্জে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 174
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সখী, বোলো-বঁধূয়ারে নিরজনে
- Sub Title: দেখা হলে রাতে ফুলবনে
মহাকালের কোলে এসে গৌরী আমার হল কালী
- Sub Title: মুখে তাহার পড়ুক কালি
আমি শ্রান্ত হয়ে আসব যখন পড়বো দোরে ট’লে
- Sub Title: আমার লুটিয়ে-পড়া দেহ তখন ধর্বে কি ঐ কোলে?
প্রণমি তোমায় বন-দেবতা
- Sub Title: শাখে শাখে শুনি তব ফুল-বারতা
টলমল্ টলমল্ টলে সরসী
- Sub Title: জল নিতে এলে কি গো ষোড়শী॥
ঘন গগন ঘিরিল ঘন ঘোর
- Sub Title: শাওন-ধারা ঘন-শ্যাম-বরণ চরণ লাগি’ ঝর ঝরে অঝোর্॥
ওগো ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল
- Sub Title: দেখছি একি ভুল
আর লুকাবি কোথায় মা কালী
- Sub Title: আমার বিশ্ব-ভুবন আঁধার করে
পিও শারাব পিও
- Sub Title: তোরে দীর্ঘ সে কাল গোরে হবে ঘুমাতে
আল্লার নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও
- Sub Title: আল্লা নামের আহলাদে ভাই ফুলের মতন ফুটিও
তুমি যদি রাধা হতে শ্যাম
- Sub Title: আমারি মতন দিবস-নিশি
জাগো অমৃত-পিয়াসি চিত
- Sub Title: আত্মা অনিরুদ্ধ
বাংলা
English