বন্ধু! দেখলে তোমায় বুকের মাঝে
জোয়ার ভাটা খেলে।
আমি একলা ঘাটে কুলবধু, কেন তুমি এলেবন্ধু, কেন তুমি এলে।।
আমার অঙ্গে কাঁটা দিয়ে ওঠে, বাজাও যখন বাঁশি;
খিড়কি-দুয়ার দিয়ে বন্ধু জল ভরিতে আসি,
ভেসে নয়ন-জলে ঘরে ফিরি
ঘাটে কলস ফেলে।।আমার পাড়ায়, বন্ধু, তোমার নাম যদি লয় কেউ
বুকে আমার দুলে ওঠে পদ্মা নদীর ঢেউ।ওগো ও চাঁদ, এনো না আর
দুকূল-ভাঙা এমন জোয়ার;
কত ছল করে জল লুকাই চোখের,
কাঁচা কাঠে আগুন জ্বেলে।
বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে
- Sub Title: জোয়ার ভাটা খেলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 146
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মম বন-ভবনে ঝুলন-দোলনা
- Sub Title: দে দুলায়ে উতল পবনে
বিরহের গুলবাগে মোর ভুল করে আজ
- Sub Title: ফুটল কি বকুল
নাচে সুনীল দরিয়া আজি দিল-দরিয়া
- Sub Title: পূর্ণিমা চাঁদেরে পেয়ে
ঐ জলকে চলে লো কার ঝিয়ারী
- Sub Title: রূপ চাপে না তার নীল শাড়ি॥
গঙ্গা সিন্ধু নর্মদা কবেরী যমুনা ঐ
- Sub Title: বাহিয়া চলেছে আগের মতন
আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
- Sub Title: (সে) লইল মিঞার ঘরে
জাগো মালবিকা জাগো মালবিকা
- Sub Title: ডাকে তোমায় গগন-সীমায় মেঘ-বালিকা॥
ও তুই কারে দেখে ঘোমটা দিলি
- Sub Title: নতুন বউ বল্ গো —
একি অসীম পিয়াসা
- Sub Title: শত জনম গেল তবু মিটিল না
নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না
- Sub Title: দীপ নিভিতে দাও
ফিরি পথে পথে মজনু দিওয়ানা
- Sub Title: বুকে মোর এয়্ খোদা তোমারি এশ্ক্ লয়ে
বাংলা
English