“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার ‘সাম্পান’ যাত্রী না লয়
আমার ‘সাম্পান’ যাত্রী না লয়
  • Sub Title: ভাঙা আমার তরি

আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি।
আমি আপনারে লয়ে রে ভাই এপার ওপার করি।।

আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরই তল।
আমি ভাসতে আসি, আসিনিকো কামাতে ভাই কড়ি।।

আমি এই জলেরই আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে পড়ে রে ভাই আয়নার মানুষ নাই।
তাই চোখের জলে নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি।।

আমি তারির আশায় তরী লয়ে ঘটে বসে থাকি,
আমার তারির নাম ভাই জপমালা, তারেই কেঁদে ডাকি!
আমার নয়ন-তারা লইয়া গেছে রে
নয়ন নদীর জলে ভরি।।

এ নদীর জলও শুকায় রে ভাই সে জল আসে ফিরে,
আর মানুষ গেলে ফিরে না কি দিলে মাথার কিরে?
আমি ভালোবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরী।।

চোখের চাতক গ্রন্থে “আমি তারির আশায় তরী লয়ে ঘটে বসে থাকি” এই লাইনে ‘সাম্পান’ শব্দের স্থলে ‘তরী’ লিখা হয়েছে। এছাড়া সব লাইন একই রয়েছে।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা
খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা

খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা

  • Sub Title: বাবা ঐ যান আপিসে ভাবনা কিসের খোকারা দোলায় ঘুমোয় ঐ
কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ
কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ

কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ

  • Sub Title: ওরে আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ
যেদিন ল’ব বিদায়
যেদিন ল’ব বিদায়

যেদিন ল’ব বিদায়

  • Sub Title: ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে
ও কে চলিছে বন-পথে
ও কে চলিছে বন-পথে

ও কে চলিছে বন-পথে

  • Sub Title: নূপুর পায়ে রন ঝন ঝন্

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন