নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হল শুরু,
নিবিড় সে-কোন্ বেদনাতে ভয়-আতুর এ বুক কাঁপল দুরু-দুরু।।
মিটল না ভাই চেনার দেনা, অমনি মু্হুর্মুহুঘরছাড়া ডাক করলে শুরু অথির বিদায়-কুহু-
‘উহু উহু উহু!’হাতছানি দেয় রাতের শাঙন,
অমনি বাঁধে ধরল ভাঙন,
ফেলিয়ে বিয়ের হাতের কাঙন-
আমি খুঁজে বেড়াই কোন্ আঙনে কাঁকন বাজে গো!
বেরিয়ে দেখি ছুটছে কেঁদে বাদলি হাওয়া হু হু,
মাথার ওপর দৌড়ে টাঙন, ঝড়ের মাতন, দেয়ার গুরু গুরু।।পথ হারিয়ে কেঁদে ফিরি, ‘আর বাঁচিনে!
কোথায় প্রিয়, কোথায় নিরুদ্দেশ?’
কেউ আসে না, মুখে শুধু ঝাপটা মারে
নিশীথ-মেঘের আকুল চাঁচর কেশ!‘তাল-বনে’ ত ঝঞ্ঝা তাথৈ হাততালি দেয়, বজ্রে বাজে তূরী,
মেখ্লা ছিঁড়ি পাগ্লী মেয়ে বিজ্লী-বালা নাচায়
হীরের চুড়ি ঘুরি ঘুরি ঘুরি
(ও সে) সকল আকাশ জুড়ি!
থামল বাদল রাতের কাঁদা,
ভোরের তারা কনক গাঁদা,
ফুটল, ও মোর টুটলো ধাঁধা,
হঠাৎ ও কার নূপুর শুনি গো!
থামলো নূপুর, ভোরের তারা বিদায় নিল ঝুরি।এখন চলি সাঁঝের বধূ সন্ধ্যাতারার চলার পথে গো!
আজ অস্তপারের শীতের বায়ু কানের কাছে বইছে ঝুরু-ঝুরু।।কলিকাতা
চৈত্র ১৩২৭
নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হলো শুরু
- Sub Title: নিবিড় সে-কোন্ বেদনাতে ভয়-আতুর এ বুক কাঁপল দুরু-দুরু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 221
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুষ্মতী
- Sub Title: মম ভবনে হে আয়ুষ্মতী
পদ্মদীঘির ধারে ঐ
- Sub Title: সখি লো কমল-দীঘির ধারে
ফুলে পুছিনু, বলো, বলো ওরে ফুল!
- Sub Title: কোথা পেলি এ সুরভি রূপ এ অতুল?”
কেঁদে যায় দখিন-হাওয়া
- Sub Title: ‘ফিরে যাও চপল পথিক’ দুলে কয় কুসুম-কলি!
মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায়
- Sub Title: নেশার ঝোঁকে ঝিমায় পবন
বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি
- Sub Title: নীর ভরণে চলে রাধা বিনোদিনী
বেদিয়া বেদিনী ছুটে আয়
- Sub Title: ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে
ভুবন-জয়ী তোরা কি হায়
- Sub Title: খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান
এস এস রস-লোক-বিহারী
- Sub Title: এস মধুকর-দল
ওগো ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল
- Sub Title: দেখছি একি ভুল
বাজিছে বাঁশরি কার অজানা সুরে
- Sub Title: ডাকিছে সে যেন তার সুদূর বঁধুরে
মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো
- Sub Title: গাহো হরি গুণ গান
বাংলা
English