লক্ষ্মী মা তুই আয় গো উঠে সাগর-জলে সিনান করি।
হাতে লয়ে সোনার ঝাঁপি, সুধার পাত্রে সুধা ভরি।।
আন মা আবার আঁচলে তোর নবীন ধানের মঞ্জরি সে,টুনটুনিতে ধান খেয়েছে, খাজনা মাগো দিব কিসে,
ডুবে গেছে সপ্ত ডিঙা, রত্ন-বোঝাই সোনার তরী।।ক্ষীরোদ-সাগর-কন্যা যে তুই, খেতে দে ক্ষীর সর মা আবার,
পান্তা লবণ পায় না ছেলে, রাজরানি মা-র এ কোন বিচার,
কার কাছে মা নালিশ করি, অনন্ত শয়নে হরি।।তোরেও কি মা ধরল ঘুমে নারায়ণের ছোঁয়াচ লেগে,
বর্গি এল দেশে মা গো, খোকারা তোর কাঁদে জেগে,
তুই এসে তায় ঘুম পাড়া মা হাতে দিয়ে ঝিনুক কড়ি।।কোন দুখে তুই রইলি ভুলে বাপের বাড়ি অতল-তলে,
ব্যথার সিন্ধু মন্থন শেষ, ভরল যে দেশ হলাহলে,
অমৃত এনে সন্তানে বাঁচা, মা তোর পায়ে ধরি।।
লক্ষ্মী মা তুই আয় গো উঠে সাগর-জলে সিনান করি
- Sub Title: হাতে লয়ে সোনার ঝাঁপি সুধার পাত্রে সুধা ভরি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 166
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ভুলি কেমনে আজো যে মনে
- Sub Title: বেদনা-সনে রহিল আঁকা
তোমার ফুলের মতন মন
- Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন
এ বাসি বাসরে আসিলে কে গো
- Sub Title: কেন পুন বাঁশি বাজালে কাফি ললিতে
নাচিছে নট-নাথ, শঙ্কর মহাকাল
- Sub Title: লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল
কে এল ডাকে চোখ গেল
- Sub Title: ডাকে চোখ গেল ডাকে চোখ গেল
দিও ফুলদল বিছায়ে
- Sub Title: পথে বঁধুর আমার
এলে তুমি কে কে ওগো
- Sub Title: তরুণা অরুণা করুণা সল চোখে
মোর বেদনার কারাগারে জাগো
- Sub Title: অসীম দুঃখ ঘেরা কৃষ্ণা তিথিতে এসো এসো হে কৃষ্ণ গিরিধারী
বনে যায় যায় আনন্দ-দুলাল
- Sub Title: বাজে চরণে নূপুরের রুনুঝুনু তাল॥
সই ভালো করে বিনোদ বেণী
- Sub Title: বাঁধিয়া দে
কে নিবি ফুল কে নিবি ফুল
- Sub Title: টগর যূথী বেলা মালতী
বাংলা
English