“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি
ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি
  • Sub Title: তোরণ-দ্বারে বাজে করুণ বিদায়-গীতি

ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি।
তোরণ-দ্বারে বাজে করুণ বিদায়-গীতি।।
তুমি ভুল করে এসেছিলে

ভুলে ভালবেসেছিলে,
ভুলের খেলা ভুলের মেলা
তাই প্রিয় ভেঙে দিলে।
ঝরা ফুলে হেরো ঝুরে কানন-বীথি।।

তব সুখ-দিনে তব হাসির মাঝে অশ্রু মম
রবির দাহে শিশিরসম শুকাইবে প্রিয়তম!
হাসিবে তব নিশীথে নব চাঁদের তিথি।।

ফোটে ফুল যায় ঝরে
গহন বনে অনাদরে,
গোপনে মোর প্রেম-কুসুম
তেমনই গেল গো মরে;
আমার তরে কাঁটার ব্যথা কাঁদুক নিতি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ফিরে গেছে সই এসে
ফিরে গেছে সই এসে

ফিরে গেছে সই এসে

  • Sub Title: অভিমানে ডাকিনি হেসে (নন্দকুমার)
শ্মশান-কালীর নাম শুনে রে
শ্মশান-কালীর নাম শুনে রে

শ্মশান-কালীর নাম শুনে রে

  • Sub Title: মা যে আমার শবের মাঝে শিব জাগায়
ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে
ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে

ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে

  • Sub Title: সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ো না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন