“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই
কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই
  • Sub Title: কহিতে শরমে বাধে তামুক যে নাই

কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই।
কহিতে শরমে বাধে, তামুক যে নাই।।
প্রাণ করে আঁকুপাঁকু,

কোথায় গেলে পাই তামাকু,
পেটে যেন চলে মাকু
বুক করে আইঢাই।
তামাকু যে নাই।।

বসে আছি ণৈচে ধরে
শূন্য কলকে শূন্যে তুলে,
ধোঁয়া বিনে চোঁওয়া ঢেকুর
ঠেলে ওঠে কণ্ঠ-মূলে।
প্রাণের দায়ে খেতে হবে
চেঁছে হুঁকোর কাই।
তামাকু যে নাই।।

হুঁকোর জলের গন্ধ শুঁকে
কোনোরূপে কাটত এ-রাত
ছুঁচো তাড়াইতে তাহাও
শেষ করেছ, হায় রে বরাত!
গুল থাকলেও হত উপায়,
দাঁত মেজেছ তাই দিয়ে, হায়!
রংপুরে তোমার বাড়ি ভেবেও শান্তি পাই।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

বন তমালের শ্যামল ডালে দোলে ঝুলন
বন তমালের শ্যামল ডালে দোলে ঝুলন

বন তমালের শ্যামল ডালে দোলে ঝুলন

  • Sub Title: কিশোরী পাশে কিশোর হাসে ভাসে আনন্দ সাগরে আজ ব্রজধাম
ওগো সুন্দর আমার
ওগো সুন্দর আমার

ওগো সুন্দর আমার

  • Sub Title: সুন্দর আমার এ কী দিলে উপহার
আজি চৈতী হাওয়ার মাতন লাগে
আজি চৈতী হাওয়ার মাতন লাগে

আজি চৈতী হাওয়ার মাতন লাগে

  • Sub Title: তালী বনে বাজে তারি করতালি ঐ তালে তালে
পদ্মার ঢেউ রে
পদ্মার ঢেউ রে

পদ্মার ঢেউ রে

  • Sub Title: মোর শূণ্য হৃদয়-পদ্ম নিয়ে যা যা রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন