অমর কানন মোদের অমর-কানন
বন কে বলে রে ভাই, আমাদের তপোবন
আমাদের তপোবন।।এর দক্ষিণে ‘শালী’ নদী কুলকুলু বয়,
তার কূলে কূলে শাল-বীথি ফুলে ফুল-ময়,
হেথা ভেসে আসে জলে-ভেজা দখিনা মলয়,
হেথা মহুয়ার মউ খেয়ে মন উচাটন।।দূর প্রান্তর-ঘেরা আমাদের বাস,
দুধ-হাসি হাসে হেথা কচি দুব্-ঘাস,
উপরে মায়ের মতো চাহিয়া আকাশ,
বেণু-বাজা মাঠে হেথা চরে ধেনুগণ।।মোরা নিজ হাতে মাটি কাটি, নিজে ধরি হাল,
সদা খুশি-ভরা বুক হেথা হাসি-ভরা গাল,
মোরা বাতাস করি গো ভেঙে হরিতকী-ডাল,
হেথা শাখায় শাখায় শাখী, গানের মাতন।।প্রহরী মোদের ভাই ‘পুরবী’ পাহাড়,
‘শুশুনিয়া’ আগুলিয়া পশ্চিম দ্বার,
ওড়ে উত্তরে উত্তরী কানন বিথার,
দূরে ক্ষণে ক্ষণে হাতছানি দেয় তালি-বন।।হেথা ক্ষেত-ভরা ধান নিয়ে আসে অঘ্রান,
হেথা প্রাণে ফোটে ফুল, হেথা ফুলে ফোটে প্রাণ,
ওরে রাখাল সাজিয়া হেথা আসে ভগবান্,
মোরা নারায়ণ-সাথে খেলা খেলি অনুখন।।মোরা বটের ছায়ায় বসি করি গীতা পাঠ,
আমাদের পাঠশালা চাষী-ভরা মাঠ,
গাঁয়ে গাঁয়ে আমাদের মায়েদের হাট,
ঘরে ঘরে ভাই বোন বন্ধু স্বজন।।[গঙ্গাজলঘাটি, বাঁকুড়া
আষাঢ় ১৩৩২]বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটী জাতীয় বিদ্যালয়টি নদী, পাহড়, বন ও মাঠ-ঘেরা একটি প্রান্তরে। এর নাম ‘অমর কানন’। এই বিদ্যালয় অমর নামক একটি তরুণের তপস্যার ফল। সে আজ স্বর্গে। এই গানটি ঐ বিদ্যালয়ের ছেলেদের জন্য লিখিত।
অমর-কানন
- Sub Title: বন কে বলে রে ভাই আমাদের তপোবন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 145
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
রাঙা মাটির পথে লো
- Sub Title: মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
নবীন আশা জাগ্ল যে রে আজ
- Sub Title: নূতন রঙে রাঙা তোদের সাজ॥
বাগিচার বুলবুলি তুই
- Sub Title: দিসনে আজি দোল্
আজো ফোটেনি-কুঞ্জে মম কুসুম
- Sub Title: ভোমরাকে যেতে বল
যাহা কিছু মম আছে প্রিয়তম
- Sub Title: সকলি নিয়ো হে স্বামী
ব্যথিত প্রাণে দানো শান্তি
- Sub Title: দুখ-তাপ-পীড়িত-শোকার্ত এই চিত
যমুনা-সিনানে চলে
- Sub Title: তন্বী মরাল-গামিনী
আহার দিবেন তিনি, রে মন
- Sub Title: জিভ দিয়াছেন যিনি
মৃদুল বায়ে বকুল ছায়ে
- Sub Title: গোপন পায়ে কে ঐ আসে
খ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়
- Sub Title: চলিতে নারি পথে দাঁড়ায়ে নিরুপায়
মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ
- Sub Title: বালুচর বেত বন দেখা হত দুইজন মন হত উন্মন দোঁহারি
চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা
- Sub Title: মধুর আনন্দ-উল্লাসে রাত্রে ভাসে বসুন্ধরা
বাংলা
English