বাগিচার বুল্বুলি তুই ফুল্শাখাতে
দিসনে আজি দোল্।
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনিতন্দ্রাতে বিলোল্।।
আজো হায় রিক্ত শাখায় উত্তরী-বায়
ঝুর্ছে নিশিদিন,
আসেনি দখ্নে হাওয়া গজল গাওয়া
মোমাছি বিভোল্।।কবে সে ফুল-কুমারী ঘোম্টা চিরি
আসবে বাহিরে,
শিশিরের স্পর্শ-সুখে ভাঙবে রে
ঘুম রাঙবে রে কপোল।।ফাগুনের মুকুল-জাগা দুকূল-ভাঙা
আসবে ফুলেল বান,
কুঁড়িদের ওষ্ঠ পুটে লুটবে হাসি,
ফুটবে গালে টোল।।কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে
কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে
ভররে আঁখির কোল।।
বাগিচার বুলবুলি তুই
- Sub Title: দিসনে আজি দোল্
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 200
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ
- Sub Title: বঁধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢং
প্রিয়ার চেয়ে শালি ভালো, বাবার চেয়ে মামা
- Sub Title: বাবার চেয়ে মামা
অবুঝ মোর আঁখি-বারি
- Sub Title: আমি রোধিতে নারি
তব মুখখানি খুঁজিয়া ফিরি গো
- Sub Title: ফুল ঝরে যায় তব স্মৃতি জাগে কাঁটার মতন বুকে
তোমারেই আমি চাহিয়াছি, প্রিয়
- Sub Title: জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার॥
চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে
- Sub Title: শুনি নদীর নীল জলে জোয়ার উথলে
আরো কতদিন বাকি
- Sub Title: তোমারে পাওয়ার আগে বুঝি হায়!
রাম-ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে
- Sub Title: গাইয়ে ষাঁড়-সাথে বাছুর হাম্বা রবে
তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে
- Sub Title: মোর কণ্ঠ হ’তে সুরের গঙ্গা ঝরে॥
হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আসবে না
- Sub Title: তুমি ফিরে আস্বে না
হৃদয় কেন চাহে হৃদয় আমি জানি মন জানে
- Sub Title: আমি জানি মন জানে
নাচিয়া নাচিয়া এসো নন্দ-দুলাল
- Sub Title: মোর প্রাণে মোর মনে এসো ব্রজ-গোপাল
বাংলা
English