চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
লেহাজ নাই তোমার নাচানাচি সার
একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।।সামান্যে রসের মর্ম পাবে কে
কেবল প্রেমরসের রসিক সে।
সে প্রেম কেমন, কর নিরূপণ
প্রেমের সন্ধি জেনে থাক চেতন।।ভক্তিপাত্র আগে কর নির্ণয়
মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়।
নইলে হবে না প্রেম উপাসনা
মিছে জল সেচিয়ে হবে মরণ।।মুক্তিদাতা আছে নয়নের অজান
ভক্তিপাত্র সিঁড়ি দেখ বর্তমান।
মুখে গুরু গুরু বল, সিঁড়ি ধরে চল
সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন।।
চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
- Sub Title: লেহাজ নাই তোমার নাচানাচি সার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 280
লালন গীতি এর নতুন প্রবন্ধ
আর আমারে মারিস নে মা
- Sub Title: বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না
নজর একদিক দিলে আর একদিকে অন্ধকার হয়
- Sub Title: নূরে নীরে দুটি নিহার কোনটিরে ঠিক রাখা যায়
ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর
- Sub Title: যাবি কোথায়
জানবো এই পাপী হতে
- Sub Title: যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে
আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়
- Sub Title: সে-চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয়
দয়াল নিতাই কারো ফেলে যাবে না
- Sub Title: ধরো চরণ ছেড়ো না
সুখ
- Sub Title: এই দেশেতে এই সুখ হল
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
- Sub Title: পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি
সামান্য কি অধর চাঁদ পাবে
- Sub Title: যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব
সোনার মানুষ ঝলক দেয় দ্বি-দলে
- Sub Title: যেমন মেঘে বিদ্যুৎ খেলে
আমি ওই চরণে দাসের যোগ্য নই
- Sub Title: নইলে মোর দশা কি এমন হয়
নামাজ আদায় কই হইলো আমার
- Sub Title: নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো
বাংলা
English