“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঠাহর নাই আমার মন কাণ্ডারী
ঠাহর নাই আমার মন কাণ্ডারী
  • Sub Title: ঐ বুঝি তীরধারায় ডুবল তরী

ঠাহর নাই আমার মন কাণ্ডারী।
ঐ বুঝি তীরধারায় ডুবল তরী।।

একটি নদীর তিনদিকে ধারা
নাইকো তার কূলকিনারা
বেগে তুফান ধায়, দেখে লাগে ভয়
ভাসায়েছি ডিঙ্গি উপায় কী করি।।

যমন মাঝি দিশেহারা
তেমনি দাড়ী মাল্লা তারা
কে কোনদিকে ধায়, কেহ কারো বশ নয়
পারে যাওয়া কঠিন ভারি।।

তুমি হে আমার দয়াল হরি
একই নৌকায় হও কাণ্ডারী
তোমার স্মরণ না লয়ে, তরী ভাসায়ে
লালন বলে এখন বিপাকে মরি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন