“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যদি চিনতে বাঞ্ছা হয় তারে
যদি চিনতে বাঞ্ছা হয় তারে

যদি চিনতে বাঞ্ছা হয় তারে

নজর একদিকে দেওরে।।
যদি চিনতে বাঞ্ছা হয় তারে।।

লামে আলেফ রয় যমন
মানুষে সাঁই আছে তমন।
নীরে ক্ষীরে তেমনি মিলন
বলতে নয়ন ঝরে।।

কে ছোট কে গাছ বিচে
কে আগে কে হোল পিছে।
দাসী হলে শুরুর কাছে
দেখায় দুই চোখ ধরে।।

না বুঝে যায় সে কাজে
বলব কি কথা মরি লাজে।
লালন বলে দুই নৌকায় পা দিলে
অমনি পাছা যায় চিরে।।

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন