“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

একি আজগবি এক ফুল
একি আজগবি এক ফুল

ও তার কোথায় বৃক্ষ

একি আজগুবি এক ফুল
ও তার কোথায় বৃক্ষ
কোথায় আছে মূল।।

ফুটেছে ফুল মান সরোবর
স্বর্ণ গোফায় ভ্রমরা তার
কখন মিলন হয়রে দোহার
রসিক হলে জানা যায় রে স্থুল।।

শম্ভু বিম্বু নাই রে সে ফুলে
মধুকর কেমনে খেলে
পড় সহজ প্রেম ইস্কুলে
জ্ঞানের উদয় হলে যাবে ভুল।।

শনি মুকুল এরা দু,জন
সে ফুলে হইল সৃজন
সিরাজ সাঁই বলে রে লালন
ফুলের ভ্রমর কে তা করগে উল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন