“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই

হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই

ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই।।

ভক্ত কবির জেতে জোলা
শুদ্ধ ভক্তি মাতোয়ালা।
ধরেছে সেই ব্রজের কালা
দিয়ে সর্বস্ব ধন তাই।।

রামদাস মুচি ভবের পরে
ভক্তির বল সদাই করে।
সেবায় স্বর্গে ঘণ্টা পড়ে
সাধুর মুখে শুনতে পাই।।

এক চাঁদে হয় জগৎ আলো
এক বীজে সব জন্ম হলো।
লালন বলে মিছে কলহ
ভবে দেখতে পাই।।

শিল্পীঃ- আরিফ বাউল

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন