“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চরণ পাই যেন অন্তিমকালে
চরণ পাই যেন অন্তিমকালে
  • Sub Title: ফেলো না দূর অধম বলে

চরণ পাই যেন অন্তিমকালে।
ফেলো না দূর অধম বলে।।

সাধলে পাবো চরণ তোমার
সে-ক্ষমতা নাই গো আমার
দয়াল নাম শুনিয়ে আশায়
চেয়ে আছি কাঙ্গালে।।

জগাই-মাধাই পাপী ছিল
কাধা ফেলে গায় মারিল
তাহে প্রভুর দয়া হল
দয়া কর সেই হালে।।

ভারত-পুরাণেতে শুনি
পতিতপাবন নামের ধ্বনি
লালন বলে সত্য জানি
এই অধীনে চরণ দিলে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর

  • Sub Title: অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
রবে না এ ধন
রবে না এ ধন

রবে না এ ধন

  • Sub Title: মন আমার গেল জানা
নামাজ আদায় কই হইলো আমার
নামাজ আদায় কই হইলো আমার

নামাজ আদায় কই হইলো আমার

  • Sub Title: নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন