এই শীতে আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।

Select your language

মনেরে আর বুঝাই কিসে - মনের আগুন
মনেরে আর বুঝাই কিসে - মনের আগুন

ভব-যাতনায় আমার জ্ঞানচক্ষু আঁধার

মনেরে আর বুঝাই কিসে
ভব-যাতনায় আমার জ্ঞানচক্ষু আঁধার
ঘিরিলো যেমন রাহুতে এসে।

যেমন বনে আগুন লাগে দেখে সর্বলোকে
মন আগুন কে দেখে মনকুঠা ফেঁসে।।

গুণে আনি দেওয়া হয়ে যায় রে কুয়ো
তেমনি আমার সকল কর্ম ভূয়ো
কারে শুধাব এ কথা, কে ঘুচাবে ব্যথা
মন আগুনে মন দগ্ধ হতেছে।

যে আশায় আমার ভবে আসা হল
অসার ভাবিয়ে জনম ফুরাল
পূর্বে যে সুকৃতি ছিল, পেলাম সেহি ফল
না জানি কি আর হবে রে শেষে।।

এ ভুবনে বিধি বড় বল ধরে
কর্মফাঁসে বেঁধে মারিলো আমারে
কেঁদে লালন ফকির সদায়, দিচ্ছে গুরুর দোহায়
আর যেন না আসি এমন দেশে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন