“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভবে আশেক যার লজ্জা কী তাঁর
ভবে আশেক যার লজ্জা কী তাঁর
  • Sub Title: সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে

ভবে আশেক যার লজ্জা কী তার।
সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে
দীনবন্ধু প্রাণসখা দেখা দাও মোরে।।

বাহ্য কাজ ত্যাজ্য করে
নয়ন দুটি রুপের ঘরে
সদাই থাকে ঐরুপ নিহারে
শয়নে স্বপনে কভু সে রুপ ভুলতে নারে।।

আশেকের ভেদ মাশুক জানে
জানে না আর অন্য জনে
সদাই থাকে রুপরস বদনে
রুপের মালা হৃদয়ে গেঁথে ভাসে প্রেমসাগরে।।

মরণের ভয় নাইকো তার
রোজ কেয়ামত রোজের মাঝার
মোর্শেদ রুপটি করে সে সার
তাজ-মালা সব ফেলে লালন যায় ভবসিন্ধু পারে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

  • Sub Title: মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব সাধুর সনে
ভজরে জেনে শুনে
ভজরে জেনে শুনে

ভজরে জেনে শুনে

  • Sub Title: নবী কলমা কলেন্দা আলী হালদাতা
সদরের সাজ করছ ভাল
সদরের সাজ করছ ভাল

ভড়ূয়া বাঙ্গাল

  • Sub Title: মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
গুরুর ভজনে হয় তো সতী
গুরুর ভজনে হয় তো সতী

গুরুর ভজনে হয় তো সতী

  • Sub Title: জ্যোতিরূপ নগরে যাবি ফুলবতী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন