“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ব্রজের সে প্রেমের মরম
ব্রজের সে প্রেমের মরম
  • Sub Title: সবাই কি জানে

ব্রজের সে প্রেমের মরম
সবাই কি জানে।
শ্যাম অঙ্গ গৌরাঙ্গ হল

যে প্রেম সাধনে।।

বিশেষ সামান্য রতি
উজান চলে মৃণাল গতি
বিশেষে সেধে রতি
হয় গো সামান্যে।

প্রেমসাঁই কমলিনী রাই
কমলাকান্তের কামরূপ সদাই
সাধে প্রেম এই দু জনায়
প্রলয় কেমনে।।

সামান্যে কি হয় রাইরতি দান
শ্যামরতি কি হয় বিধান
লালন বলে তার কি সন্ধান
হয় গুরু বিনে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 রাত পোহালে পাখটে বলে দেরে তাই
রাত পোহালে পাখটে বলে দেরে তাই

রাত পোহালে পাখটে বলে দেরে তাই

  • Sub Title: তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন