সৃষ্টিতত্ত্ব দ্বাপরলীলা আমি শুনতে পাই।
চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি
চাঁদেতে হয় চাঁদময়।।জল থেকে হয় মাটির সৃষ্টি
জাল দিলে জল হয় গো মাটি
বুঝে দেখ এই কথাটি
ঝিয়ের পেটে মা জন্মায়।।এক মেয়ের নাম কলাবতী
নয় মাসে হয় গর্ভবতী
এগার মাসে সন্তান তিনটি
মেজটা তার ফকির হয়।।ডিমের ভিতর থাকলে ছানা
ডাকলে পরে কথা কয় না
সেথায় সাঁইয়ের আনাগোনা
দিবারাত্রি আহার যোগায়।।মাকে ছুঁলে পুত্রের মরণ
জীবগণে তাই করে ধারণ
ভেবে কয় ফকির লালন
হাটে হাড়ি ভাঙ্গবার নয়।।
সৃষ্টিতত্ত্ব দ্বাপরলীলা আমি শুনতে পাই
- Sub Title: চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 183
লালন গীতি এর নতুন প্রবন্ধ
কোন কুলে যাবি মনুরায়
- Sub Title: গুরু-কুল চায় যদি কেউ
ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে
- Sub Title: সেকি সামান্য চোরা
আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে
- Sub Title: আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে
এখন কেন কাঁদছো রাধা বসে নির্জনে
- Sub Title: ও রাধে সেইকালে মান করেছিলি
সদর ঘরে যার নজর পড়েছে
- Sub Title: সে কি আর বসে রয়েছে
মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল
- Sub Title: এ সংসারে তাঁরে চিনা না গেলো
যে ভাবো গোপী ভাবনা
- Sub Title: সামান্য জ্ঞানের কাজ নয় সে-ভাব জানা
সেই কালার প্রেম করা সামান্যের কাজ নয়
- Sub Title: ভালো হয় তো ভালোই নইলে ন্যাটা হয়
গোয়াল ভরা পুষনে ছেলে বাবা বলে ডাকে না
- Sub Title: বাবা বলে ডাকে না
দিল-দরিয়ায় ডুবিলে সে দরের খবর পায়
- Sub Title: নইলে পুথি পড়ে পণ্ডিত হইলে কি হয়
চাঁদে চাঁদে চন্দ্রগ্রহন হয়
- Sub Title: সে চাঁদের উদ্দেশ জানে রসিক মহাশয়
গোষ্ঠে চল হরি মুরালী
- Sub Title: লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
বাংলা
English