“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সদর ঘরে যার নজর পড়েছে
সদর ঘরে যার নজর পড়েছে
  • Sub Title: সে কি আর বসে রয়েছে

সদর ঘরে যার নজর পড়েছে।
সে কি আর বসে রয়েছে।।

সদরে সদর হয়েছে যার
বলো জন্মমৃত্যু ভয় কি আছে তার
সেনা শমন ভয়ে সাধনের জোরে
যম মেরে বসে রয়েছে।।

ওরে শনি মণি মুক্তালতা
তার সর্বাঙ্গে কাঞ্চন মুক্তা গাঁথা
কহিবার নয় সব কথা
রূপে ঝলক দিতেছে।।

সে যখন দরজা খোলে
মানুষ পবন হিল্লোলে চলে
লালন বলে তাঁর কি বাহক আছে আর
সে তো জগত সমান করেছে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

যে জন দেখেছে অটল রূপের বিহার
যে জন দেখেছে অটল রূপের বিহার

যে জন দেখেছে অটল রূপের বিহার

  • Sub Title: মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার
সে-ধন কি চাইলে মেলে
সে-ধন কি চাইলে মেলে

সে-ধন কি চাইলে মেলে

  • Sub Title: হরি-ভক্তের অধীনে কালে কালে
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

  • Sub Title: গুরু গত না হলে প্রেমের প্রেমিক না হলে সে ধন পায় না রে
 এখন আর ভাবলে কি হবে
এখন আর ভাবলে কি হবে

এখন আর ভাবলে কি হবে

  • Sub Title: কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে
 কিরূপ সাধনের বলে অধর ধরা যায়
কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

  • Sub Title: নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন