“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও প্রেম আর আমার ভালো লাগে না
ও প্রেম আর আমার ভালো লাগে না
  • Sub Title: তোমার প্রেমের দায়ে জেল খাটিলাম

ও প্রেম আর আমার ভালো লাগে না।
তোমার প্রেমের দায়ে জেল খাটিলাম
তবু ঋণশোধ হলো না।।

একদিন তো গিয়েছিলাম সেই যমুনার ঘাটে
কতো কথা মনে প’ল গো পথে
আমি রাধে সারানিশি কাঁদিয়া বেড়াই
তবু তো দেখা দিলে না।।

তোমার সঙ্গে প্রেম করিয়া হলো জ্বালা
সে প্রেমের জন্য গাথিলাম বিনে সুতার মালা
প্রেম বিলায় কি ছালা ছালা
বার কান থাকে না।।

সে প্রেমের মূল্য দিতে কুলমান যায়
তারে বুঝি গো রাখা হইল দায়
তাই লালন কয় শ্যাম রাইয়ের প্রেম
বুঝি আর হলো না।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলে চার রঙ ধরেছে

এক ফুলে চার রঙ ধরেছে

  • Sub Title: সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে
 রাত পোহালে পাখটে বলে দেরে তাই
রাত পোহালে পাখটে বলে দেরে তাই

রাত পোহালে পাখটে বলে দেরে তাই

  • Sub Title: তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই
এই সুখে কি দিন যাবে
এই সুখে কি দিন যাবে

এই সুখে কি দিন যাবে

  • Sub Title: একদিন হুজুরে হিসাব দিতে যে হবে
যে পথে সাঁই আসে যায়
যে পথে সাঁই আসে যায়

যে পথে সাঁই আসে যায়

  • Sub Title: সামান্যে কি তাঁর মর্ম পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন