এই শীতে আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।

Select your language

এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলে চার রঙ ধরেছে

সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে

এক ফুলে চার রঙ ধরেছে।
সে ফুলে ভাব নগরে
কি শোভা করেছে।।

কারণবারির মধ্যে সে ফুল
ভেসে বেড়ায় একুল ওকূল।
শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল
সে ফুলের মধুর আশে ঘুরতেছে।।

মূল ছাড়া সে ফুলের লতা
ডাল ছাড়া তার আছে পাতা।
এ বড় অকৈতব কথা
ফুলের ভাব কই কার কাছে।।

ডুবে দেখ মন দেল-দরিয়ায়
যে ফুলে নবির জন্ম হয়।
সে ফুল তো সামান্য ফুল নয়
লালন কয় যা নাই মূল দেশে

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন