রাত পোহালে পাখটে বলে দেরে তাই।
তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই।সদায় বলে আত্মারাম
লও রে মুখে কৃষ্ণনাম
যাতে মুক্তি পাই।
সে নামে তো হয় না রত
খাব খাব রব সদায়।
এমন পাখি কে পোষে
খেতে চায় সাগর চুষে
আমি কিরূপে জোগাই।
আমার বুদ্ধি গেল, সাধ্যি গেল
সার হল রে পেটকো বাই।
আমি লালন লাল পড়া
পাখি সেও সেই আড়া
তার সবুরি কিছুই নাই।
তাইতে লালন বলে, পেট ভরলে
হয় কি আর গুরু গোঁসাই।।————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭৬-৭৭; লালন-গীতিকা, পৃ. ৩৯
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে শব্দে ও পংক্তিতে বেশ ওলট-পালট হয়েছে। এর পাঠটি এরূপ :
রাত পোহালে পাখটে বলে দেরে তাই
আমি গুরু কার্য মাথায় থুরে কি করি আর কমনে যাই।
এমন পাখী কে পোষে
খেতে চায় সাগর চুষে
পাখী পেট ভরিলে হয় আনন্দ
কি করবে গুরু গোসাঁই।
আমি বলি আত্মারাম
পাখী লও রে আল্লা নাম
পাখী কথাতে হয় না রত
খাব খাব রব সদাই।
আমি লালন লাল পড়া
পাখী আমার সেই আড়া
সবুরি কিছু নাই।
আমি বুদ্ধি শুদ্ধি সব হারায়ে
সারা হলাম পেটুক ভাই।।– পৃ. ৩১০
বস্তুত গানটিতে অনেকটা ফ্রি-স্টাইলে হস্তক্ষেপ হয়েছে। যুগের ও অঞ্চলের প্রভাবে ‘কৃষ্ণনাম’ স্থলে আল্লা নাম হয়েছে।
১. পাখটে <পাখিটি; আঞ্চলিক উচ্চারণে এরূপ হয়েছে।
রাত পোহালে পাখটে বলে দেরে তাই
- Sub Title: তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 238
লালন গীতি এর নতুন প্রবন্ধ
নারীর এত মান ভাল নয়, ও রাই কিশোরী
- Sub Title: যত সাধে শ্যাম, আরো মান বাড়াও ভারি
না বুঝে মজো না পিরিতে
- Sub Title: বুঝে সুঝে করো পিরিত
মনের ভেদ মন জানে না একি কারখানা
- Sub Title: এ মনে ও মন করছে ওজন কোথা সেই মনের থানা
হাওয়ার ঘরে দম আটকা পড়েছে
- Sub Title: কি অপরূপ কারখানা
মকরউল্লার মকর কে বুঝিতে পারে
- Sub Title: আপনি আল্লা আপনি অলি
মন আমার কুসর মাড়ায় জাট হলরে
- Sub Title: চিরদিন গুতায় পেড়ে আঁটলো নারে
সে ভাব উদয় না হলে, কে পারে সেই অধর চাঁদের
- Sub Title: কে পারে সেই অধর চাঁদের
ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
- Sub Title: আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়
কই হল মোর মাছ ধরা
- Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা
চল যাই আনন্দের বাজারে
- Sub Title: চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে
দেখ না মন ঝকমারি এই দুনিয়াদারি
- Sub Title: পরিয়ে কোপনি ধব্জা মজা উড়ালো ফকিরি
অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে
- Sub Title: প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে
বাংলা
English