গৌর আমার কলির আচার বিচার
কী আইন আনিলে।
কিভাবে বিয়োগী হইয়া বৈরাগী গৌরকুলের আচার-বিচার সব ত্যাজিলে।।
হরি বলে গৌর রাই প্রেমে আকুল হয়
নয়নের জলে বদন ভেসে যায়
দেখে উহার দশা, সবাই জ্ঞান নৈরাশা
আপনি কেঁদে জগতকে কাঁদালে।।এ ভাব জীবের সম্ভব নয়, দেখে লাগে ভয়
চণ্ডালেরে প্রভু আলিঙ্গন দেয়
নাই জাতের বোল, বলে হরিবোল
বেদ পুরানাদি সব ছাড়িলে।।গৌর সিংহের হুংকার ছাড়েন বারেবার
নদীয়াবাসী সব কাঁপে থরোথর
প্রেমতত্ত্ব, রাগতত্ত্ব জানালে সব অর্থ
লালন কয় ঘটলো না মোর কপালে।।
গৌর আমার কলির আচার বিচার
- Sub Title: কী আইন আনিলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 183
লালন গীতি এর নতুন প্রবন্ধ
হাবুডুবু করে ম’লো তবু কাদা
- Sub Title: গায়ে মাখলো না
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
পার করো দয়াল আমায় কেশে ধরে - ঘোর সাগরে
- Sub Title: পড়েছি এবার আমি ঘোর সাগরে
যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
- Sub Title: এক হাতে যদি বাজতো তালি
করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন
- Sub Title: প্রেম সাধিতে ফাঁপরে উঠে
সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
- Sub Title: আপনারে ফানা করে
প্রাণ গৌররূপ দেখতে যামিনী
- Sub Title: কত কুলের কন্যে, গোরার জন্যে হয়েছে পাগলিনী
যে দিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই
- Sub Title: কে হল তাহার সঙ্গী,কাহারে সুধাই
পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়
- Sub Title: করমের লিখিত কাজ করিলে
খাকি আদমের ভেদ পশু কি বোঝে
- Sub Title: আদমের কালেবে খোদা খোদে বিরাজে
শুনি ঘাড়ের উপরে মানুষ
- Sub Title: মুর্শিদরূপে রয়েছে
ঘরের মধ্যে ঘর বেঁধেছেন
- Sub Title: মন মতো মনোহরা
বাংলা
English