“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 নরেকারে দুজন নূরী ভাসছে সদায়
নরেকারে দুজন নূরী ভাসছে সদায়
  • Sub Title: ঝরার ঘাটে যুগ অন্তরে হচ্ছে উদয়

নরেকারে দুজন নূরী ভাসছে সদায়।
ঝরার ঘাটে যুগ অন্তরে হচ্ছে উদয়৷

একজন পুরুষ একজন নারী
ভাসছে সদায় বরাবরি
উপর-আলা সদর বাড়ি
যোগ তাতে দেয়৷
মাস অন্তে সেই দুজনা।
আবেশে হয় দেখা-শুনা
জেনেছে সেই উপাসনা
কেউ ভাগ্যোদয়।
যে জানে সেই দুই নূরীকে
সিদ্ধ হবে যোগে জেগে
লালন ফকির প’লো ফাঁকে
মনের দ্বিধায়।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২০৬-০৭; লালন-গীতিকা, পৃ. ৮১

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই

  • Sub Title: দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন