“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে যাবি আজ গৌরপ্রেমের হাটে
যে যাবি আজ গৌরপ্রেমের হাটে
  • Sub Title: তোরা আয় না মনে হয়ে খাঁটি ধাক্কায় যেন যাস্‍ নে চটে ফেটে

যে যাবি আজ গৌরপ্রেমের হাটে।
তোরা আয় না মনে হয়ে খাঁটি ধাক্কায় যেন যাস্‍ নে চটে ফেটে।।

ও সে প্রেমসাগরের তুফান ভারি
ধাক্কা লাগে ব্রহ্মপুরী
কর্মযোগে ধর্মতরী
কারো কারো তাতে বেচেঁ ওঠে।।

ও চতুরালি থাকলে বল
প্রেমযাজনে বাধবে কল’
হারিয়ে শেষে দুটি কুল
কান্নাকাটি লাগবে পথেঘাটে।।

আগে দুখ পাছে সুখ হয়
সইয়ে বয়ে কেউ যদি রয়
লালন বলে প্রেম পরশ পায়
আমার মনে কি মন তাই ঘটে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

হুজুরের নামাজ এমনি ধারা
হুজুরের নামাজ এমনি ধারা

হুজুরের নামাজ এমনি ধারা

  • Sub Title: ইবলিসের সেজদার দায় ঠাঁই, চাই ঠাঁই ছেড়ে ঠাঁই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন